মাহাদি বিন সুলতান | ১১:৫৭ পিএম, ২০২১-০৬-২২
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ট্রাইবাল হেলথ ও মোবাইল টিম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. নূয়েন খীসার সভাপতিত্বে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ড. আলতাফ হোসেন, মেডিকেল অফিসার (আরএমও) ড. দোলন দাশ ও হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা প্রমূখ।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু ও নারী-পুরুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং কার্যক্রম, ট্রাইবাল হেলথ কার্যক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে স্থানীয় পুষ্টিকর খাবারের তালিকা, মোবাইল টিম গঠন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়নে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, ট্রাইবাল হেলথ কার্যক্রমে স্টেকহোল্ডার, দূর্যোগ পরবর্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানসীক আঘাতসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)।
বক্তব্যে ড. নূয়েন খীসা বলেন, পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন সমতল ও উপকূলীয় অঞ্চলে জাতিগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে মূলধারার সরকারী স্বাস্থ্যসেবা প্রদান করাই ইউএইচসি এর লক্ষ্য উদ্দেশ্য। ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সঠিকভাবে স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং, মাতৃস্বাস্থ্য ও নবজাতকের সেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ সনাক্তকরণ কল্পে কাজ করে যাওয়ার আহ্বান জনান।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited