আল মামুন | ০৮:০২ পিএম, ২০২৫-১২-০১
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত তিন সহযোগী সংগঠন।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দুপুরে মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে সমাবেশে রূপ নেয়।
মিছিলে অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশন।
সমাবেশে পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি জেসলেন চাকমা।
বক্তব্য দেন পিসিপি সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা।
বক্তারা অভিযোগ করেন, চুক্তির ২৮ বছর পূর্ণ হলেও ধারাবাহিকভাবে সরকারগুলো চুক্তির বাস্তবায়নে গড়িমসি করেছে, যা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তাদের দাবি—চুক্তি বাস্তবায়নের পরিবর্তে পাহাড়ে অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয়েছে।
সমাবেশে জানানো হয়, চুক্তির ৭২টি ধারার মধ্যে ৩৪টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে, ১৫টি আংশিক এবং ৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন।
বাকি ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অচিরেই পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited