নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৮ পিএম, ২০২৬-১০-২৮
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারগুলোর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী হতে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোনের জোন অধিনায়কের নির্দেশনায় আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলার রাম রতন কারবারি পাড়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।
দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারগুলোর জন্য আয়ের স্থায়ী উৎস তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় গবাদিপশু পালন পরিবারগুলোর বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে পারে। ছাগলের সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে সেগুলো থেকে ভবিষ্যতে আয় করার পাশাপাশি বংশবৃদ্ধির মাধ্যমে সম্পদ বাড়ানোর সুযোগ রয়েছে।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো দীঘিনালা জোনের জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের সহায়তায় এগিয়ে আসায় বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি ধন্যবাদ জানান তাঁরা।
দুর্গম পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited