মেহেদী হাসান | ১০:৩২ পিএম, ২০২৬-১০-২৮
রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা যায়, সুমন তঞ্চঙ্গা তাঁর চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ পরিচয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে আবেদন করেন। এ সময় তিনি প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে একটি জাল উত্তরাধিকার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন বলে অভিযোগ উঠেছে।
আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে শনাক্ত করেন। পরে জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত সুমন তঞ্চঙ্গাকে নিয়মিত মামলা দায়েরের জন্য রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তের এ কার্যক্রম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারার লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited