নিজস্ব প্রতিবেদক | ১০:২৯ পিএম, ২০২৬-১০-২৮
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ করা বনজদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহলদল বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২ হাজার ৫৩৩ টুকরা কাঠ এবং ৬ হাজার ৩৬০টি বাঁশ জব্দ করা হয়।
জব্দ করা কাঠের মধ্যে রয়েছে ১ হাজার ২৮২ টুকরা সেগুন কাঠ, ১ হাজার ৫৯ টুকরা গামার কাঠ, ৮৮ টুকরা কড়ই কাঠ এবং ১০৪ টুকরা লামা কাঠ। এসব কাঠের পরিমাণ আনুমানিক ২ হাজার ঘনফুট।
পরবর্তীতে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দ করা কাঠ ও বাঁশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধভাবে বনজদ্রব্য পাচার রোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited