আর্ন্তজাতিক নারী দিবস ২০২১ উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি    |    ১১:৩৪ পিএম, ২০২১-০৩-০৯

আর্ন্তজাতিক নারী দিবস ২০২১ উদযাপন

৯ মার্চ (মঙ্গলবার) “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্ন্তজাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

স্থানীয় বেসরকারী সংস্থা প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংস্ইুপ্রু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর এর উপপরিচালক হোসনে আরা বেগম এবং বেসরকারি সংস্থা ওয়েভ  এর নির্বাহী পরিচালক নাউপ্রু মেরী। 

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, প্রতি বছর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে অঙ্গীকার নিয়ে নারী দিবস পালিত হয় তাতে আমি নারী সমাজকে নিয়ে গর্ববোধ করি। সমাজে অর্থনৈতিক ও কর্মক্ষেত্রে নারীদের যে ভূমিকা তা আমরা কেউ অস্বীকার করতে পারবোনা। তাই হতাশাগ্রস্ত না হয়ে নারী সমাজ সমান সুযোগ এবং অধিকার নিয়ে এগিয়ে যাবে এটা আমি বিশ^াস করি। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও সকল শ্রেণীর মানুষের কাছে এ বার্তা পৌঁছাতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

আলোচনাসভায় বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।