প্রেস বিজ্ঞপ্তি | ১১:৩৪ পিএম, ২০২১-০৩-০৯
৯ মার্চ (মঙ্গলবার) “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্ন্তজাতিক নারী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
স্থানীয় বেসরকারী সংস্থা প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংস্ইুপ্রু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর এর উপপরিচালক হোসনে আরা বেগম এবং বেসরকারি সংস্থা ওয়েভ এর নির্বাহী পরিচালক নাউপ্রু মেরী।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, প্রতি বছর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে অঙ্গীকার নিয়ে নারী দিবস পালিত হয় তাতে আমি নারী সমাজকে নিয়ে গর্ববোধ করি। সমাজে অর্থনৈতিক ও কর্মক্ষেত্রে নারীদের যে ভূমিকা তা আমরা কেউ অস্বীকার করতে পারবোনা। তাই হতাশাগ্রস্ত না হয়ে নারী সমাজ সমান সুযোগ এবং অধিকার নিয়ে এগিয়ে যাবে এটা আমি বিশ^াস করি। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও সকল শ্রেণীর মানুষের কাছে এ বার্তা পৌঁছাতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনাসভায় বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited