নানিয়ারচরে শহীদ মিনার পরিস্কার করলো বিডি ক্লিন


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৪:৩০ পিএম, ২০২০-১২-১৫

নানিয়ারচরে শহীদ মিনার পরিস্কার করলো বিডি ক্লিন

বিজয় দিবসকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ মিনারের আশপাশ পরিস্কার করে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নানিয়ারচর ইউনিট।এসময় তারা তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাজ সম্পাদনের পুর্বে সংগঠনের নানিয়ারচর ইউনিটির সদস্য হাফিজুল ইসলামের সমন্বয়ে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্দ্যশ্যে আলোচনা সভা ও সাংগঠনিক শপথ বাক্য পাঠের মাধ্যমে পরিচ্ছন্ন কার্যক্রমের সুচনা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ- সারওয়ার কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা অফিস সহায়ক অফিসার অরুন চাকমা,উপজেলা মৎস্য কর্মকর্তা ফিল্ড অফিসার ঝিনুক খীসা,স্থানীয় সংবাদ কর্মী মেহেরাজ হোসেন সুজন, এছাড়াও অন্যান্য দের মধ্য সংগঠনটির সদস্য বৃন্দ দের মধ্য উপস্থিত ছিলেন,মোঃ-হাসান ইসলাম,মোঃ-জহির হাওলাদার,মোঃ-ইমন ইসলাম,জান্নাতুল ইসলাম, অর্পিতা দাশ,সৈকত ইসলাম,জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

আলোচনায় বক্তব্য বলেন,বিজয় দিবস কে সামনে রেখে পরিচ্ছন্ন শহীদ মিনারের আয়োজনে বিডি ক্লিন এর এই মহৎ উদ্যাগ কে অভিনন্দন ও বিডি ক্লিনের সদস্যরা পরিশ্রম করে দেশকে পরিচ্ছন্ন করার লড়াই নেমেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।আলোচনা সভা শেষে সংগঠনটির কর্মীরা নানিয়ারচর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনের কাটাযুক্ত বেড়ে ওটা গাছ গুলো কর্তন করে ,শহীদ মিনারে পড়ে থাকা ময়লা সহো পুরো শহীদ মিনারে পানি ধারা ধৌত করে পরিচ্ছন্ন করা হয়।