স্মৃতিবিন্দু চাকমা | ০৩:০০ পিএম, ২০২০-১২-১৫
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,জুরাছড়ি কর্তৃক ১৫টি অগ্রাধিকার জীবন রক্ষাকারী আচরণ ও চর্চা বিষয়ে ৩ নং মৈদং ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসব বিষয়ে আলোচনা করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক নির্মল চন্দ্র চাকমা।
জুরাছড়ি উপজেলার ১৩৫ টি পাড়া কেন্দ্র চালু রয়েছে। পাড়াকর্মী, জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীদের মাধ্যেমে প্রত্যন্ত এলাকার জনগণকে এসব বিষয়ে সচেতন করার জন্য কর্মশালায় উপস্থাপন করা হয়। এছাড়াও গ্রাম অঞ্চলে এখনো বহু কুসংস্কার রয়েছে,এগুলো সচেতন ব্যক্তিদের দিয়ে কুসংস্কার পরিহারের বিষয়ে জনগণকে অবহিত করার জন্য কর্মশালায় জনপ্রতিনিধিদের মাঝে অনুরোধ করা হয়।
কুসংস্কার পরিহার করে জম্মের পর একটি শিশুকে অবশ্যয় বুকের শালদুধ খাওয়াতে হবে। শিশু জম্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্য জম্ম নিবন্ধন করে দেওয়ার জন্য দূর্গম এলাকার জনগণের মাঝে বার্তা পৌঁছে দিতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধ ,প্রারম্ভিক শৈশবকালীন যতœ ও বিকাশ চর্চা সমূহ এবং স্কুলে ভর্তি হয়নি এবং স্কুল থেকে ঝরে পড়েছে এমন শিশুদের পূনরায় স্কুলে ভর্তি নিশ্চিত করা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, বয়োসন্ধিকালীন স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সুস্থতা নিশ্চিত করা,গর্ভকালীন সময়ে ৪বার চেকআপ করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তায় সন্তান প্রসব করা, নবজাতকের সঠিক প্রয়োজনীয় পরিচর্যা করা,৪টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়া,জম্মের ৬মাস পর বুকের দুধের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রদান করা।
এসময় বক্তারা বলেন,পাড়াকর্মীরা প্রত্যেক গ্রামে কোভিড ১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা এখনো জুরাছড়ি উপজেলার কোন ইউনিয়নে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হয়নি বলে বক্তারা জানান। কর্মশালায় ৩নং মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা’র সভাপতিত্বে অবহিতকরণ মূলক বক্তব্য রাখেন বিনয় কৃষ্ণ চাকমা,উপজেলা প্রকল্প ব্যবস্থ্যাপক।এতে সরকারি বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited