জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন


মহালছড়ি প্রতিনিধি    |    ০৬:১১ পিএম, ২০২০-১২-১৩

জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশে জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৩ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ টার সময় মহালছড়ির সিএমবি মাঠে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল শুরু হওয়ার আগে খাগড়াছড়ি থেকে আগত জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী বাবু কেশব লাল দে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, আবুল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আমিনুল হক, মোঃ আবুল কাসেম। এছাড়াও  মহালছড়ি উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কার্বারী ও জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলে কংজরী কার্বারীকে সভাপতি, সুপায়ন চাকমাকে সাধারণ সম্পাদক, সানু মার্মাকে মহিলা সম্পাদিকা এবং মোঃ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।