প্রেস বিজ্ঞপ্তি | ০৬:০৩ পিএম, ২০২০-১২-১৩
রাঙামাটিতে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (রবিবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যালয় রাঙ্গামাটি এর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব ও অসহায় রোগীদের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীতে রোগাক্রান্ত ব্যক্তিরা হলো সবচাইতে অসহায়। এসঙ্গে দারিদ্রতা যুক্ত হলে মানুষের অসহায়ত্ব এবং দুর্গতির আর সীমা থাকেনা। এজন্যে তিনি সমাজের বিত্তবানদের রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করে তহবিল সংগ্রহের জন্য সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক ওমর ফারুক, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ শওকত আকবর খান, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক বিশ^জিৎ চাকমা, রোগী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম মুন্না, মোঃ কামাল উদ্দীন, দেবব্রত চৌধুরী, জহির আলম, কেতন চাকমা, বিজয়গিরি চাকমা, নাসির উদ্দীন, রাজীব কুমার পাল, রুহুল আমিন, লতিকা চাকমা, দিপালী চাকমা, মনোজ কুমার ত্রিপুরা, উদয়ন তঞ্চঙ্গা, আব্দুল মান্নান, দিলীপ কুমার চাকমা, সামছুল আলম, সৈকত রন্জন চৌধুরী, লিটন কান্তি দে, এ্যাডভোকেট মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের ৬জনকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা করে চেক প্রদান এবং স্বয়ং রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ফরম পূরণ করে সমিতিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited