আজগর আলী খান | ০৬:৩৪ পিএম, ২০২০-১২-১২
কুষ্টিয়ায় বাঙ্গালী জাতির পিতা ও বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য নির্মাণকে ঘিরে একটি গোষ্টি সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ১২ ডিসেম্বর শনিবার দেশব্যাপি সরকারী কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান এই স্রোগানে প্রতিবাদ সমাবেশ করেছে।
এরই অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলায় সকাল সাড়ে ১০ টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। পরে পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান রাখতে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য তৈরি আবশ্যক।
যার ফলে সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরি শুরু করায় দেশের একশ্রেণীর অপ শক্তির মানুষ বিভিন্ন অহেতুক অপব্যাখা দিয়ে ভূল বুঝাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। এছাড়া সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাষ্কর্য ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল, গোষ্টি কিংবা সস্প্রদায়ের নয়। তিনি দেশের সম্পদ, স্বাধীনতার মহান স্থপতিকে নিয়ে বিরোধ সৃষ্টি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। স্বাধীনতা ও বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। স্বাধীনতার অর্ধশত বছরে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বির্তকসৃষ্টি করা খুবই দুঃখ জনক। ভাস্কর্য বির্তকসৃষ্টি জাতীয় উন্নয়নের ধারা কে ব্যাহত করতে চক্রান্তের অংশ বিশেষ। ফলে অপশক্তিকে রুখে দাড়ানো আমাদের যথেষ্ট চেষ্টা অব্যাহত রাখবো।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited