বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দায় রাজস্থলীতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতিবাদ সমাবেশ


রাজস্থলী প্রতিনিধি    |    ০৩:২২ পিএম, ২০২০-১২-১২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের নিন্দায় রাজস্থলীতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় বাঙ্গালী জাতির পিতা ও বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত  আন্তর্জাতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ভাষ্কর্য  নির্মাণকে ঘিরে একটি গোষ্টি সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য  ভাংচুরের  প্রতিবাদে ১২ ডিসেম্বর শনিবার দেশব্যাপি সরকারী কর্মকর্তা-কর্মচারীরা  জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান এই স্রোগানে প্রতিবাদ সমাবেশ করছে। এরই অংশ হিসেবে  রাজস্থলী উপজেলায় সকাল সাড়ে ১০ টায়   প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত  হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার শেখছাদেক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। 

পরে পরিষদ হল  রুমে অনুষ্টিত সভায়  বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান রাখতে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে  বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য তৈরি আবশ্যক।যার ফলে সরকার জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য তৈরি শুরু করায় দেশের একশ্রেণীর অপ শক্তির মানুষ বিভিন্ন অহেতুক  অপব্যাখা দিয়ে ভূল বুঝাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এছাড়া সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন একটি ভাষ্কর্য  ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও  প্রতিবাদ জান্নাচ্ছি। বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল, গোষ্টি  কিংবা সস্প্রদায়ের নয়। তিনি দেশের সম্পদ, স্বাধীনতার  মহান স্থপতিকে নিয়ে বিরোধ সৃষ্টি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। স্বাধীনতা ও বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। স্বাধীনতার অর্ধশত বছরে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বির্তকসৃষ্টি করা খুবই দুঃখ জনক।  ভাস্কর্য বির্তকসৃষ্টি জাতীয় উন্নয়নের ধারা কে ব্যাহত করতে চক্রান্তের অংশ বিশেষ। ফলে অপশক্তিকে রুখে দাড়ানো আমাদের  যথেষ্ট চেষ্টা অব্যাহত রাখবো।