বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:১৩ পিএম, ২০২০-১২-১২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে নানিয়ারচরে  আলোচনা সভা

নানিয়ারচরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১২ ডিসেম্বর সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল দিবস পালন ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার ওসি মোঃ-সাব্বির রহমান। 

অন্যান্যো দের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.নুয়েন খীসা,নানিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ, নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ,নানিয়ার উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস যারা দেখিয়েছে এই নেক্কার জনক কাজের জন্য উপযুক্ত শাস্থির আওয়তায় আনা হোক,এবং ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনায় প্রযুক্তির সুফল কুফল সম্পর্কে আলোচনা ও সুফলকে বেছে নিয়ে কুফল বর্জনের আহবান করেন বক্তারা।