কাউখালীতে জাল নোট সহ আটক-১


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪২ পিএম, ২০২০-১১-৩০

কাউখালীতে জাল নোট সহ আটক-১

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একুশ হাজার পাচঁশত টাকার জাল নোটসহ আবু বক্কর সিদ্দীক নামের এক যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
সোমবার বিকালে কাউখালী ঘাগড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকৃত আবু বক্কর সিদ্দিক (২৬) রাঙ্গামাটির লংগদু উপজেলার আব্দুল সালামের ছেলে। কাউখালী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, ঘাগড়া বাজারে জাল নোটের লেনদেন হবে এমন সংবাদ পেয়ে বাজারে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।