শান্তিচুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে সেনাবাহিনী


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৩:২০ পিএম, ২০২০-১১-৩০

শান্তিচুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে সেনাবাহিনী

রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির ২৩ তম বছর পূর্তি উপলক্ষে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।

আগামী (২ ডিসেম্বর) বুধবার ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে ও রাঙামাটি জোনের ব্যবস্থাপনায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যেহেতু করোনা কালে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাই বৈশ্বিক মহামারী করোনা ভইরাস প্রতিরোধে সকলে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরুষের বড় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন বা বিজয়ী দলকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী দলকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

অন্যদিকে পুরুষের  সাম্পান বাইচ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দল পাবে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দল ৭ হাজার ৫ শত টাকা ও তৃতীয় বিজয়ী দল ৫ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন।

অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে মহিলাদের বড় নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন বা বিজয়ী দলকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা ও তৃতীয় বিজিয়ী দলকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

অন্যদিকে মহিলাদের কায়াক প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দল পাবে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দল ৭ হাজার ৫ শত টাকা ও তৃতীয় বিজয়ী দল ৫ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন।