বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:৪১ পিএম, ২০২০-১১-২৯
রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বাধীনতার পর এই প্রথম ভূমি অফিসের কার্যালয় স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর উপস্থিতিতে সহকারী ভূমি কমিশনার কে,এম আবু নওশাদ আনুষ্ঠানিক ভাবে দাপ্তরিক কাজের শুভ সূচনা করেন।
এসময় উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, মাননীয় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ স্যার ব্যাস্ততার কারণে আসতে না পারায় আমরা আনুষ্ঠানিক ভাবে কার্যালয়টি উদ্বোধন করতে পারিনি, তবে জনসাধারণের প্রয়োজনে জেলা প্রশাসকের অনুমতি ক্রমে দাপ্তরিক কাজ শুরু করেছি।
বাঘাইছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার কে,এম আবু নওশাদ বলেন, বাঘাইছড়ি দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা তাই জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষে বর্তমান সরকার এই উপজেলায় ভূমি অফিসের কার্যালয় স্থাপন করেছেন।
এখন থেকে ভূমি সংক্রান্ত সকল বিষয়ে উপজেলার সকল সম্প্রদায়ের মানুষজন যাহাতে সর্বোচ্চ সেবা পায় আমরা তা নিশ্চিত করবো। সরকারের এমন মহতী উদ্যোগে উপজেলার সকল স্তরের মানুষ ধন্যবাদ জানিয়েছেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited