মোঃ আবদুল নাঈম মোহন | ১২:৫৪ পিএম, ২০২০-১১-২৭
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একটি টিম রাবিপ্রবির উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাবিপ্রবির অফিসার্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।ফেডারেশনের নেতৃবৃন্দরা হলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম (হিরা) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিটির নেতৃবৃন্দ।এসময় রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অফিসারস ফেডারেশনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসাররা হলেন প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। তাঁরা মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।
উপাচার্য ফেডারেশনের নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তাদেরকে অধিকতর দায়িত্বশীল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, রাংগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দের ন্যায্য দাবী-দাওয়া পূরণে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে অফিসারদের দাবী পূরণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ফেডারেশনের নেতৃবৃন্দ রাবিপ্রবির লেকভিউ এবং পাহাড়ে ঘেড়া ক্যাম্পাস অবলোকন করে অত্যন্ত অভিভূত হোন এবং উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।নেতৃবৃন্দ রাবিপ্রবির অফিসার সমিতির ন্যায্য দাবীসমূহ পূরণে উপাচার্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited