নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২০-১১-২৩
রাঙামাটির বরকল উপজেলায় যৌতুকের দাবিতে অন্তস্বত্ত্বা গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ভূষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাবিব শেখ এর ছেলে আলি রাজ শেখের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন ভুক্তভোগি গৃহবধু সাজেদা আক্তার শিউলি ও তার বড় ভাই আজিজুর রহমান রিপন। গেল শুক্রবার নির্যাতিত ওই গৃহবধুকে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তা শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে রাঙামাটি শহরে বাপের বাড়ি নিয়ে আসা হয়।
ভুক্তভোগি গৃহবধু শিউলি অভিযোগ করেন তার স্বামী আলিরাজ শেখ যৌতুকের দাবি করে বেশ কিছুদিন থেকে তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। তার ধারবাহিকতায় গেল বুধবার রাতে তাকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় যখম করে। সকালে খবর পেয়ে রাঙামাটি শহর থেকে তার বড় ভাই রিপন ও মা আবেদা বেগম ঘটনাস্থলে গিয়ে বরকল উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরের দিন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসক জানান তার শীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ রয়েছে এবং গৃহবধু ৭ মাসের অন্তস্বত্ত্বা।
গৃহবধুকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বরকলের ভুষণছড়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুস সবুর জানান পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় আলি রাজ শেখ তার স্ত্রীকে চড় থাপ্পর দেয় বলে স্বীকার করেছে।
জানাগেছে রাঙামাটি শহরের কাঠালতলীর বাসিন্দা মো বাচ্চু মিয়ার মেয়ে সাজেদা আক্তার শিউলির সাথে ১৪মাস বছর আগে বরকল উপজেলার এরাবুনিয়ার বাসিন্দা মোঃ হাবিব শেখ এর ছেলে আলি রাজ শেখের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর থেকে নববধুর সাথে যৌতুক দেয়া না দেয়া নিয়ে প্রায় সময় ঝগড়াঝাটি হয়। সাজেদা আক্তার শিউলি অভিযোগ করেন এ বিষয় নিয়ে বেশ কয়েকবার তাকে মারধর করে তার স্বামী। পারিবারিক শান্তির আশায় শিউলির পরিবার বিষয়টি সহ্য করে। পরে একাধিকবার পারিবারিক বৈঠক করে বিষয়টি সুরাহার আশ্বাস দিলেও ছেলে পক্ষের পরিবার আবারো গৃহবধুর উপর নির্যাতন শুরু করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলিরাজ শেখ এর পিতা হাবিব শেখ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির পলে চড়থাপ্পরের ঘটনা ঘটে। তিনি বলেন তার ছেলের বৌ বাবার বাড়ি থেকে আসার পর তার ছেলের সাথে কথা না বলার কারণে ঝগড়া হয়। তিনি বলেন বিষয়টি পারিবারিকভাবে আলোচনা কওে সমাধার করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited