হাটহাজারী পৌর সদরে পুকুর থেকে পচা মরদেহ উদ্ধার


হাটহাজারী প্রতিনিধি    |    ০৮:৫০ পিএম, ২০২০-১১-২২

হাটহাজারী পৌর সদরে পুকুর থেকে পচা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের ফকির মসজিদ এলাকায় একটি পুকুর থেকে মোহাম্মদ ইউসুফ(৪৪) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার পুলিশ। লাশটি উদ্ধারের দেড় ঘন্টা পরে পরিচয় মিলেছে। পুলিশের ধারনা গত এক সপ্তাহ আগের ছিল মরদেহটি। পরিবারের সদস্যরা থানায় এসে লাশ এর পরিচয় দিয়েছে পুলিশকে।  গত এক সপ্তাহ আগে ইউসুফ ঘর থেকে বের হয়ে আর ফিরেনি বলে জানান।

সে পৌর সদর মধ্যম দেওয়ান নগর নুর হোসেন এর পুত্র।হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) রাজীব শর্মা  প্রতিবেদককে জানান,লাশটি আনুমানিক এক সপ্তাহ আগের। লাশ মর্গে পাঠানোর দেড় ঘন্টা পরে
পরিবারের সদস্যারা থানায় এসে পরিচয় দেন এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগছিল না বলে জানান।