নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ পিএম, ২০২০-১১-২১
রাঙামাটিতে ২দিন ব্যাপি নানা কর্মসূচীর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করেছে জেলা ছাত্রদল। কর্মসূচীর প্রথম দিনে ১৯ নভেম্বর “তারেক রহমান ও বাংলাদেশ জানো” শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এরপর ২০ নভেম্বর সকালে রাঙামাটি সরকারি কলেজ সহ জেলার সকল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন।
কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে দলীয় কার্যালয়সহ জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা এবং মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। সদর থানা ছাত্রদলের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। পৌর ছাত্রদলের বৃক্ষরোপণ, আলোকচিত্র প্রদর্শনী ও দলীয় কার্যালয়ে সাজসজ্জা। দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা।
এতে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, যুগ্ম-সম্পাদক বাবুল আলী, সহ-প্রচার সম্পাদক আলোকপ্রিয় চৌধুরী রিন্টু, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রহিম, যুবনেতা সাইফুল, সেকান্দর, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, প্রচার সম্পাদক শাহাদাৎ পারভেজ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited