নিজস্ব প্রতিবেদক | ১২:৪৯ এএম, ২০২০-১১-২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে উক্ত কর্মসূচী পালন করেছে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান চৌধুরী সুজন, জেলার সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সাবেক কলেজ ছাত্রদলনেতা মেজবাহ উদ্দিন।
এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন ও সদস্য সচিব অলি আহাদের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচীতে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited