মুসল্লীদের মাস্ক পড়িয়ে দিলেন ডিসি মামুনুর রশীদ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৩ পিএম, ২০২০-১১-২০

মুসল্লীদের মাস্ক পড়িয়ে দিলেন ডিসি মামুনুর রশীদ

রাঙামাটিতে মুসল্লিদের মাস্ক  ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার রাঙামাটিস্থ সকল মসজিদে মসজিদে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর নেতৃত্বে ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাস্ক বিহীন আগত মুসল্লিদের সচেতন করাসহ তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ নির্দেশ প্রদান করেন মাক্সবিহীন কোন মুসল্লি যাতে মসজিদে প্রবেশ না করে। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমরা প্রথম পর্ব পার করছি এখন দ্বিতীয় পর্ব। এখন যদি সচেতন না হই তাহলে সামনে শীত, এই শীতে করোনার তান্ডব ঠেকানো যাবে না। আমরা মানুষকে সচেতন করছি আমরা যেন করোনার এই দ্বিতীয় পর্ব টি সুস্থ্য ভাবে পার করতে পারি। এদিকে প্রশাসকের আদেশে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিগন।