মাহাদি বিন সুলতান | ০৩:৩২ পিএম, ২০২০-১১-১৯
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবা কার্যক্রম চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে দশটায় ইসলামপুর বাজারে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান বাবু প্রগতি চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্রগ্রাম শাখার হেড অব দ্যা জোন ও ভাইস প্রেসিডেন্ট নাইয়ার আজম। মেসার্স এসএসএফ এন্টারপ্রাইজের আয়োজনে সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রাঙামাটি শাখার হেড অব দ্যা ব্রাঞ্চ ও ভাইস প্রেসিডেন্ট মোঃ সানাউল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ ওয়াহাব হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী এজাজ নবী রেজা, উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, এনআরবি গ্লোবাল ব্যাংক ঢাকা হেড অফিস এর অফিসার মোঃ মোস্তাফিজ, ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার অফিসার মোঃ মিজান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং এলাকার ব্যবসায়ীগণ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীগণ জানান, "আমরা এতদিন সুদূর রাঙামাটির বিভিন্ন ব্যাংক শাখা, এবং উপজেলা সোনালী ও কৃষি ব্যাংক থেকে অনেক কষ্টে ব্যাংকিং সেবা নিয়েছি। নানিয়ারচরে ইসলামী ব্যাংক আউটলেট শাখা উদ্বোধনের ফলে আমাদের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছালো। এতে করে আমাদের সময় ও বাড়তি অর্থ বাঁচাবে।" এই প্রসঙ্গে সভাপতি নাইয়ার আজম বলেন, "আনারসের রাজধানী খ্যাত নানিয়ারচর উপজেলায় আজকে আমরা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করেছি। ইসলামী ব্যাংক রাঙামাটি শাখা থেকে যে সকল সুযোগ সুবিধা রয়েছে এই অঞ্চলের গ্রাহকগণ ও সেসকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।"
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited