হাটহাজারীতে মাস্কবিহীন ২০জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড


হাটহাজারী প্রতিনিধি    |    ১২:১২ এএম, ২০২০-১১-১৯

হাটহাজারীতে মাস্কবিহীন ২০জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

চট্টগ্রামের হাটহাজারীতে মাস্কবিহীন ২০জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।  ইউএনও মোহাম্মদ রুহুল আমিন এর নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) শরীফ উল্যাহ  হাটহাজারী,আজ বুধবার সকাল থেকে পুলিশ ফোর্স নিয়ে হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেনএ সময় মাস্ক বিহীন ২০ টি মামলায় ২০ জনকে আইন অনুযায়ী ৭হাজার ৪শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে  অনেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ। ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ অভিযানকালে সবার সহযোগিতা কামনা করেন।