রাজস্থলী প্রতিনিধি | ০২:৪৩ পিএম, ২০২০-১১-১৮
রাঙ্গামাটি জেলার পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্টিদের সচেতনতার মাধ্যমে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২দিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) আয়োজনে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনিষ্টিটিউট (বারটান) এর প্রশিক্ষণ সহায়তায় লিডারসীপ এনসিউর এড ইউকেট নিউট্রেশন (নীল) প্রকল্পের সহযোগিতায় ১৭-১৮ নভেম্বর ২দিন ব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।
সমাপনীতে উপজেলা চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য অঞ্চলের পুষ্টি যোগিতে রয়েছে বিশেষ করে শিশু –কিশোর ও গর্ভবতি নারীরা। তাদের যথাযথ পুষ্টি নিশ্চিত না হওয়ায় নতুন প্রজন্মের শিশুরা পুষ্টি হীনতার বিভিন্ন রোগে ভোগছে। পরিমিত খাদ্য ব্যবহার সম্বলিত সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পানি জীবানুমুক্ত ও পরিচ্ছন্ন খাদ্য গ্রহন তরাণি¦ত করা প্রয়োজন মনে করি।
খাদ্য পুষ্টি ও নিরাপত্তা সম্পর্কিত সুশাশন শক্তিশালিকরণ এবং স্টেকহোল্ডারগণের নেতৃত্ব ও স্বক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক, জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সজল কান্তি চাকমা, উপজেলা সমন্বয়কারী সুফল চাকমা, উপজেলা ফ্যাসিলেটর এন্দ্রো চাকমা, কারিতাস মাঠ সহায়ক সাধন কৃষ্ণ চাকমা, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার বিভিষণ চাকমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান, উথান মারমা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাংবাদিক চাউচিং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুদিসত্ব বড়–য়া, স্থানীয় সাংবাদিক মৎস্য বিভাগের কর্মকর্তাসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ২দিন ব্যাপী নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষনে সমাপনীতে ট্রেইনার হিসেবে ছিলেন উপ-পরিচালক কৃষি রাঙ্গামাটি পবন কুমার চাকমা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited