রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-দেওসী’ উৎসব উদযাপিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৪ পিএম, ২০২০-১১-১৬

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-দেওসী’ উৎসব উদযাপিত

রাঙ্গামাটি গুর্খা সম্প্রদায়ের দেওয়ালী পুজা উপলক্ষ্যে ২দিন ব্যাপী ঐতিহবাহী ‘ভৈল-ঢেওসী’ উৎসব উদযাপিত হয়েছে। দেওয়ালী পুজা উপলক্ষে পার্বত্য অঞ্চলের বসববাসরত নেপালের বংশদ্ভুত গুর্খা সম্প্রদায়ের মানুষ সুদীর্ঘ কালধরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই উৎসব পালন করে। উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেউসি’।

এই দুইদিন গুর্খা সম্প্রদায়ের নারী পুরুষ কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় গিয়ে গান গেয়ে উপহার সংগ্রহ করেন। দ্বিতীয় দিনে ভাইটিকা দেয়ার মধ্যদিয়ে শেষ হয় গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসী’  উৎসব।প্রসঙ্গত বাংলাদেশে বসবাসরত গুর্খা সম্প্রদায়  ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে
সরকারি স্বীকৃতি পাওয়ার পর ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর  গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সঙ্গে সাক্ষাত করেন।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সকল জনগোষ্ঠীদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। সরকারি নীতি অনুসরণ করে যে যে সম্প্রদায় যেসব সুবিধা পাবে সেসব সুবিধা তাদেরকে প্রদান করা হবে বলে চেয়ারম্যান গুর্খা  নেতৃবৃন্দদেরআশ্বস্ত করেছিলেন।