মাহাদি বিন সুলতান | ১১:১১ পিএম, ২০২০-১১-১৫
গত এক বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নানিয়ারচর উপজেলায় ১৪কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।
গত এক (২০১৯-২০২০) অর্থবছরে উন্নয়নমূখী এসব কাজের মধ্যে সড়ক সংস্কার, প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, গেইট নির্মাণের কাজ করেছে।
নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নে ২০টি প্রাথমিক স্কুলের ভবন নির্মাণ, আলোকিত তনয়পাড়া, বটবিল আগরালিয়াছড়া, বেতছড়ি চন্দ্রসেন মহাজন পাড়া স্কুল সংস্কার ও চন্দ্রসেন পাড়া, মরাচেঙ্গীমুখ এবং নানিয়ারচর পূর্ণবাসন এলাকার স্কুলের বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণে বারো কোটি চুরাশি লক্ষ বিশ হাজার সাত শত ছয় টাকার উন্নয়নমূলক কাজ করা হয়।
এদিকে এডিপি'র বরাদ্দ থেকে মটরসহ ১ হাজার লিটার টাংকি ও গভির নলকূপ স্থাপন করা, পিপি পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, উপজেলা চেয়ারম্যান বাসভবনের পার্শ্বে নিরাপদ টাংকি ও নালা নির্মাণ, বক্স কালভার্ট নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ, সিড়ি নির্মাণ, বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় শ্রেনীকক্ষ বৃদ্ধিকরণ, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশিং পানি টাংকি স্থাপন, করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে জীবাণুনাশক ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস, মাক্স, এন্টিসেপ্টিক সাবান ও পিপি সরবরাহ, উপজেলা কালচারাল কক্ষ টাইলস করণ ও নিরাপত্তার জন্য গ্রীল স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুই শত পঁচাত্তর টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
নানিয়ারচর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রনি সাহা বলেন, "গত অর্থবছরে নানিয়ারচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকারের গ্রাম হবে শহর এই স্লোগান বাস্তবায়নে উন্নয়নের গতি চলমান থাকবে। সরকারের যে এজেন্ডা রয়েছে "আমার গ্রাম আমার শহর" উক্ত প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।"
এব্যাপারে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, "নানিয়ারচর উপজেলায় বিভিন্ন প্রতিকুলতার মাঝেও এলজিইডি ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বরাদ্দ বেশি পেলে এই উপজেলায় আরও বেশী উন্নয়নমূলক কাজ হবে বলে তিনি আশাবাদী।"
নানিয়ারচরের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শিউলির রহমান তিন্নী বলেন, "সরকার শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও ব্যাপক উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে। প্রতিটা সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লাগছে। আগামীতে নানিয়ারচরে আরও ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।"
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited