ওমর ফারুক সুমন | ১২:১৪ এএম, ২০২০-১১-১৫
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আরাফাত হোসেন (১৯) নামে এক শারিরীক প্রতিবন্ধি যুবককে যোর পূর্বক বিয়ে করানোর ঘটনায় রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালতে ফৌজদারী নালিশ করেছে ভুক্তভোগী প্রতিবন্ধি যুবক আরাফাত হোসেন। সে বাঘাছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার মধ্যম পাড়া গ্রামের প্রবাসী মোঃ ইউনুসের পুত্র।
মামলার এজাহারে উল্লেখিত তথ্যের আলোকে জানাযায় গত ৫ জুলাই উপজেলার পশ্চিম লাইল্যা ঘোনা এলাকার আব্দুল মজিদের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে জোরপূর্বক রাঙ্গামাটির কাজী এনামুল হকের কার্যালয়ে আরো ৫ ব্যাক্তির সহায়তায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রতারনার আশ্রয় নিয়ে জাল ও ভুয়া জন্মসনদ বানিয়ে জোরপূর্বক ৮ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে পরানো হয়। এসময় বিয়ে করতে অনিহা প্রকাশ করলে নানাবিধ হয়রানির ভয় দেখিয়ে জোরপূর্বক নিকা নামায় সাক্ষর নেয়া হয়। পরে সংবাদ পেয়ে আরাফাতের স্বজনরা তাকে উদ্ধার করলে বিষয়টি স্থানীয় ভাবে সুরাহার কথা বলে মেয়েকে চট্রগ্রামে পাঠানো হয়। এরপর থেকে সুরাহার বদলে নানাবিধ হুমকিসহ ভয়ভীতি পদর্শন করা হয় ছেলের পরিবারটিকে ।
তাই নিরুপায় হয়ে ২ সেপ্টেম্বর রাঙ্গামাটি চিফজুডিশিয়াল আদালতের দারস্ত হয়ে ন্যায় বিচারের জন্য ৭ জনের নামে ফৌজদারী নালিশ করা হয় । এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধি যুবক আরাফাত বলেন আমি মেয়ের সাথে মোবাইলে পরিচয়ের সুবাদে তার সাথে দেখা করতে রাঙ্গামাটি আসলে ওরা জোরপূর্বক আমাকে ভয়ভিতি দেখিয়ে কাবিন নামায় সাক্ষর নিয়ে প্রতারনা করে আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে বিবাদী পক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি। এদিকে প্রতিবন্ধি যুবকের ভাই ইয়াসিন বলেন আমরা বর্তমানে খুবই ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছি তারা প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে মামলা প্রত্যাহার করার জন্য। তাই আমি প্রশাসনের সহায়তা কামনা করছি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited