অস্ত্রসহ প্রধান শিক্ষক আটক


নূর হোসেন মামুন    |    ০৪:৫৩ পিএম, ২০২০-১১-১০

 অস্ত্রসহ প্রধান শিক্ষক আটক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরী এলজি ও একটি কর্তুজসহ রাইখালী মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসাজাই মারমা (৫০) অাটক হয়েছে। 

রাইখালীর জগনাছড়ি এলাকার নিজ বাড়িতে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সেনাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে অাটক হয় তিনি। চন্দ্রঘোনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিউল অালম জানান, চন্দ্রঘোনা থানার এস.আই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চিংসাজাই মারমাকে তার জগনাছড়ি বাড়ী হতে অস্ত্রসহ অাটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার তাকে রাঙামাটি অাদালতে প্রেরণ করা হয়েছে।