বাঘাইছড়িতে বিজিবির রিক্সা উপহার পেলো মন্টু মিয়া


ওমর ফারুক সুমন    |    ০৫:৫৮ পিএম, ২০২১-১১-১৬

বাঘাইছড়িতে বিজিবির রিক্সা উপহার পেলো মন্টু মিয়া

রাঙামাটির বাঘাইছড়িতে হতদরিদ্র এক যুবককে বিনামূল্যে নতুন একটি রিক্সা উপহার দিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবি মারিশ্যা জোন সদরে হতদরিদ্র যুবক আব্দুস সোবহান (মন্টু) মিয়া কে একটি নতুন রিক্সা প্রদান করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারি)।

নতুন রিক্সা হাতে পেয়ে আবেগ আপ্লূত হয়ে মন্টু মিয়া বলেন, কাজ হারিয়ে অনেক দোয়ারে ঘুরেছি কেও পাশে দাঁড়ায় নি। এই রিক্সা আমাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, আমি বিজিবি’র প্রতি চির কৃতজ্ঞতা, এই অবদান আমি কখনো ভুলবো না।

এ সময় জোন কমান্ডার বলেন বিজিবি’র জনকল্যাণমূখী কাজের নিয়মিত অংশ হিসেবেই মন্টুকে রিক্সা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।