রাজস্থলী প্রতিনিধি | ০৫:৪০ পিএম, ২০২১-১১-১৬
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অাওয়ামী বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে এ তথ্য জানায় উপজেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ঞোমং মারমা কে দল থেকে অব্যাহত দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা।
এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা জানান, অামি দলের একজন ইউনিয়ন সভাপতি। দীর্ঘদিন ধরে দলের যাবতিয় কাজ সুনামের সাথে করে অাসছি। আসন্ন ইউপি নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কি কারণে অামাকে দল মনোনয়ন দেয়নি। অামি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়াতে দল অামাকে অব্যাহতি দিতে পারে তবে এখনো অামি বহিস্কার অাদেশ হাতে পায়নি। এমনে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি।
বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে অালাপ কালে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে অবস্থান নেওয়ায় তাকে দলের পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা। বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা বাঙালহালিয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited