ঘিলাতলী ঐক্য বনবিহারে ১৪ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৩:৫৬ পিএম, ২০২১-১১-১৫

ঘিলাতলী ঐক্য বনবিহারে ১৪ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব 

অাজ জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী ঐক্য বনবিহারে ১৪ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অব্রকীর্তি স্থবির। 

প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক অানন্দ বিকাশ চাকমা সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতি জীবন চাকমা,কালাধন চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র চাকমা। পঞ্চশীল প্রার্থনা শেষে বুদ্ধ মূ্র্তি দান,সংঘদান,কঠিন চীবর দান,কল্পতুরু দান,হাজার প্রদীপ দান উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা প্রদান করেন শ্রীমৎ সুশীলা নন্দ স্থবির, শ্রীমৎ অাদি কল্যাণ স্থবির,শ্রীমৎ করুনা বর্ধন স্থবির।

ধর্মীয় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,  ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা। এছাড়াও  উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস অালপনা চাকমা সহ হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ফানুস উড়ানোর উৎসবের আয়োজন করা হয়।