বাঘাইছড়িতে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৫৪ পিএম, ২০২১-১১-১৫

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬ শত কেজি ডিএপি ও এমওপি সার এবং ২৪০ কেজি ভুট্টা বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের সামনে এসব সার ও বীজ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার।

এ সময় প্রতিজন কৃষকের মাঝে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টা বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে। এ বছর ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনকও বটে। আগামীতে আরো বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প হাতে নেয়া হবে।