১৬ নভেম্বর রাঙামাটি আসছেন শায়খে চরমোনাই


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৮ পিএম, ২০২১-১১-১৫

১৬ নভেম্বর রাঙামাটি আসছেন শায়খে চরমোনাই

আগামী ১৬ নভেম্বর ২১ইং ইং, মঙ্গলবার, আসর পর হতে বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গামাটি জেলা ছদর মাওলানা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুল্যবান নসিহত পেশ করবেন নায়বে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

এ ছাড়া উক্ত মাহফিলে দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

মাহফিলে রাঙ্গামাটি ছাড়াও আশেপাশের উপজেলা কাউখালী, নানিয়ারচর, লংগদু, বরকল, কাপ্তাই, রাজস্থলী থানা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবে বলে জানান মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আব্দুল্লাহ।

বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙামাটি জেলা ছদর মাওলানা মাজহারুল ইসলাম মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেন।