বাঘাইছড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন


ওমর ফারুক সুমন    |    ০২:৪৭ পিএম, ২০২১-১১-০৬

বাঘাইছড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাঙামাটির বাঘাইছড়িতে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে  র‌্যালী, আলোচনা সভা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বাঘাইছড়ি ইউ.সি.সি.এ লিঃ চেয়ারম‍্যান দীলিপ কুমার দাশ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যন বাঘাইছড়ি উপজেলা পরিষদ। এছাড়া গন্যব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব‍্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সোহেলী চাকমা, সমবায়ী ওসমান গণি ও যতিন রায় চাকমা প্রমূখ।