শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করে দিলেন রোমান


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৪৯ এএম, ২০২১-১১-০১

শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করে দিলেন রোমান

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফ্রী বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।

রাবিপ্রাবি ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে ঝগড়াবিল মৌজায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পহেলা নভেম্বর অনুষ্ঠিতব্য ”সি ইউনিট” এর জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়।

রিজার্ভ বাজার,তবলছড়ি ও ভেদভেদি হতে ৩টি ফ্রি বাস যথাক্রমে সকাল ৯ টা ৩০ মিনিট,৯টা ৪০ মিনিট ও ৯টা ৫০ মিনিটে ছাড়বে।উল্লেখ্য,দুপুর ১ টা ২০ মিনিটে ক্যাম্পাস হতে বাস ছাড়বে।