পাঁচজন প্রমিলা মহিলা ক্রিকেটারকে ফুলের শুভেচ্ছা জানালেন উপজেলা ছাত্রদল


স্মৃতিবিন্দু চাকমা    |    ১০:৪২ পিএম, ২০২১-১০-৩০

পাঁচজন প্রমিলা মহিলা ক্রিকেটারকে ফুলের শুভেচ্ছা জানালেন উপজেলা ছাত্রদল

রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম একটি হচ্ছে জুরাছড়ি উপজেলা। দূর্গম হলে কমতি নেই ক্রীড়ার ক্ষেত্রে। বিগত সময়ে জুরাছড়ির মেয়েরা চিনেয়ে আনছিল কাবাডির দেশের শ্রেষ্ঠ পুরস্কার।

এমই ধারাবাহিকতায় ক্রীড়ার ক্ষেত্রে অবদান ধরে রাখতে চাই জুরাছড়ি খেলোয়ারেরা। বিকেএসপি তে পরীক্ষা দিয়ে জুরাছড়ি উপজেলা থেকে দুই মাসের কোচের জন্য ৫ জন প্রমিলা ক্রিকেটারকে নির্বাচিত করা হয়েছে। তাই আজ ৩০ অক্টোবর ২০২১ জুরাছড়ি উপজেলা ছাত্রদল কর্তৃক এদেরকে শুভ কামনার লক্ষে ফুলের শুভেচ্ছা জানান ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রিকেন চাকমা,ছাত্রদল সদস্য সচিব কল্লোল চাকমা।

ছাত্রদল নেতারা বলেন, জুরাছড়ি উপজেলার ক্রীড়ার ক্ষেত্রে মেয়েদের অনেক অবদান রয়েছে,বিকেএসপিতে দুই মাসের ট্রেনিং সময়ে যাহাতে আমাদের প্রত্যন্ত এলাকার মেয়েরা ভালো করে জাতীয় পর্যায়ে অন্তভূক্ত হয়ে দেশ এবং জাতির কল্যাণ সহ এলাকার সুনাম অক্ষুন্ন রেখে আন্তর্জাতিক

অঙ্গনে সুনাম বয়ে আনতে পারেন সে লক্ষে তাদের শুভ কামনা জানিয়ে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। 
প্রমিলা ক্রিকেটার সাদিয়া আক্তার বলেন,জুরাছড়ি তথা রাঙ্গামাটি পার্বত্যবাসী থেকে আমরা দয়া চাই যাহাতে বিকেএসপিতে ট্রেনিং করে আমাদেরকে জাতীয় পর্যায়ে অন্তভূক্ত করে দেশ এবং জাতির কল্যাণে সনাম বয়ে আনতে পারি এজন্য সকলের কাজ থেকে তিনি দোয়া প্রার্থনা করেন।