নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৭ পিএম, ২০২১-১০-২৯
রাঙামাটির নানিয়ারচরে ১০তম কঠিন চীবর দান উপলক্ষ্যে নাঙ্গেল পাড়া নন্দন কানন বৌদ্ধ বিহারে নানাবিধ দান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের নাঙ্গেল পাড়া নন্দন কানন বৌদ্ধ বিহারের আয়োজনে কঠিন চীবর দান, বুদ্ধমূর্তী দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান ও কল্পতরু দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পাঞাবংশ মহাস্থবির ভান্তে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুজিত তালুকদার।
রুনেল চাকমা ও নির্পূনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি মৈত্রী বিহারের অধ্যক্ষ শীলানন্দ মহাথের, বিহার পরিচালনা কমিটির সভাপতি শুশীল কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক নিপায়ন চাকমা, দায়ক দায়িকা এবং হাজারো পূর্ণ্যার্থীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে ইলিপন চাকমা বলেন, দানোত্তম দান হলো কঠিন চীবর দান। এই দান বছরে শুধু একবার করা হয়ে থাকে। তাই সকলকে এই মহতী পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে পূণ্য ভাগী হওয়ার জন্য আহবান জানান। বক্তব্যে তিনি রাঙামাটির ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় পঞ্চশীল প্রার্থনা, স্বধর্ম দেশনা প্রদান, ধর্মীয় আলোচনা ও বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় ভিক্ষুগন প্রার্থনা পরিচালনা করেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited