মাহাদি বিন সুলতান | ১১:০৪ এএম, ২০২১-১০-২৭
রাঙামাটির নানিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়, রিসোর্স সেন্টার ও উপজেলা শিক্ষা অফিস পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার সকালে উপজেলার বগাছড়ি পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা রিসোর্স সেন্টার, দি চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিস পরিদর্শন করেন এই কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিমি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সরওয়ার কামাল ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার অংহলাপ্রু মারমা প্রমূখ।
এক প্রশ্নের জবাবে সাজ্জাদ হোসেন প্রতিবেদককে বলেন, এবছর হচ্ছেনা পিইসি পরিক্ষা, তবে থাকছে শিক্ষার্থীর বাড়ির কাজ মূল্যায়ন। প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস এবং রুটিন অনুযায়ী সিমিত আকারে চলছে পাঠদান। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষকরা যথাসাধ্য চেষ্টা করছেন বলেও জানান এই কর্মকর্তা।
প্রতিটি বিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে কিনা জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, আমার তো আর সবকটি বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব না। আকষ্মিকভাবে যে বিদ্যালয়গুলো পরিদর্শন করছি তার সবগুলো বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মেনে পাঠদান ও সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসার ও রিসোর্স ইন্সট্রাকটরগণ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সুরক্ষা সামগ্রী মজুদ এবং ব্যবহার নিশ্চিত করছে।
আগামী ডিসেম্বরের মধ্যে করোনার ভয়াবহ প্রকোপ দেখা না গেলে জানুয়ারি থেকে স্বাভাবিকভাবে পাঠদান শুরু হবে বলেও আশাবাদী এই শিক্ষা কর্মকর্তা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited