রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন সম্পন্ন


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:০৬ পিএম, ২০২১-১০-২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন সম্পন্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের নিজ এলাকা উগলছড়ি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে উগলছড়ি উত্তর পাড়া জামে মসজিদের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার ছেলে সোহেল রানা বলেন, গতকাল রবিবার (২৪ অক্টোবর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে হাটাজারি এলাকায় এম্বুলেন্সে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও তার রনাঙ্গনের সহযোদ্ধাগণ শোক প্রকাশ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের জানাজায় এক হাজার লোকের সমাগম ঘটে।