বাঘাইছড়ি প্রতিনিধি | ১২:১৪ এএম, ২০২১-১০-১৯
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ‘শেখ রাসেল দিবস’।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহমেদ, উপজেলা কৃষি অফিসার অলী হালদার, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তার জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।
শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে বর্তমান সরকার।
সেমিনার শেষে শেখ রাসেলের সৃতিচারণ করে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর ১০০টি তাল গাছের চারা রোপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম দুটি চারা রোপন করে শুভ উদ্বোধন করেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited