মোঃ আবদুল নাঈম মোহন | ১২:৩৩ এএম, ২০২১-১০-১০
হুজুর কেবলা হযরত ছৈয়দ আমীর উদ্দিন শাহ্ ছাহেব এর ৬৬তম পবিত্র খোশরোজ শরীফ আগামী ৩০ অক্টোবর ২০২১খ্রিঃ রোজ- শনিবার, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটি সদর কলেজ গেইট “আমানতবাগ দরবার শরীফ” দরবার ভিলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
পবিত্র খতমে কোরআন এর মধ্যে দিয়ে পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠান শুরু হবে, বাদে মাগরিব হইতে মিলাদ, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সর্বশেষ তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান, ৬৬তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সভাপতি মোঃ ইয়াকুব আলী।
প্রতি বছর ঠিক এদিনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার-হাজার ভক্তগণ বিভিন্ন ধরণের হাদিয়া তোহফা নিয়ে মিলিত হয় নির্ধারিত এদিনে। আর তাতে ভক্তগণের মিলন মেলা সৃষ্ঠি হয়। ৮ অক্টোবর ২০২১খ্রিঃ রোজঃ- শুক্রবার, আমানতবাগ দরবার শরীফ সম্মেলন কক্ষে ৬৬তম পবিত্র খোশরোজ শরীফ যথাযত ভাবে সম্পন্ন করার লক্ষে পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষরে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল শুক্কুরের পরিচালনায়, সভাপত্বি করেন পরিষদের সভাপতি মোঃ ইয়াকুব আলী। এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ মইনু চৌধুরী, মোঃ দিদার আলম, মোঃ আবদুল মোনাফ, মোঃ মিজানুর রহমান (বাবু), মোঃ আবদুল খালেক, মোঃ আবদুল গফুর, মোঃ আবদুল সবুর, মোঃ আবদুল মাবুদ খোকন, মোঃ আবদুল কাইয়ুুম রোকন, মোঃ আলী ওমর সাইমুন, মোঃ আলী হায়দার শাওন, হাসান চৌধুরী সুমন, মোঃ হাবিবুল্লা চৌধুরী সম্রাট প্রমূখ।
পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল শুক্কুর জানান, হুজুর কেব্লা হযরত ছৈয়দ আমীর উদ্দিন শাহ্ ছাহেব’র ৬৬তম পবিত্র খোশরোজ শরীফ সফল করার লক্ষে ৩১ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছসেবক কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিমের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ আবুল নাঈম (মোহন)। তিনি স্থানীয় আমানতবাগ তরুণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক হিসাবে দায়িত্ব পালন করে আসছে। তিনি আরো জানান, পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের উদ্যেগে রাঙামাটি শহরের প্রবেশ মূখ থেকে শহরের অলি-গলিতে পোষ্ঠার, ব্যানারে মাধ্যমে দাওয়াত প্রদান করা হবে, আর এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশ গ্রহণ করবে বলে আমরা পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদ মনে করি।
আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিগত ২০০১ সাল থেকে সকলের সার্বিক সহযোগিতায় কোন প্রকার সমস্যা ছাড়াই পবিত্র খোশরোজ শরীফ পালন করে আসছি, তারপরও প্রতি বছরের ন্যায় আমরা এবারও প্রশাসনকে অবিহিত করেছি। পবিত্র খোশরোজ শরীফে আখেরী মোনাজাত পরিচালনা করবেন, পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সভাপতি ও খাদেম মোঃ ইয়াকুব আলী।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited