বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!


ওমর ফারুক সুমন    |    ১২:৫১ এএম, ২০২১-১০-০৮

বাঘাইছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় বিলের পানিতে ডুবে তনক চাকমা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বাড়ির পাশে খেলতে গিয়ে উগলছড়ি বিলে তলিয়ে যায় শিশু তনক চাকমা। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তনক চাকমা উগলছড়ি এলাকার সুশীল কুমার চাকমার ছেলে।

একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেনা তার পরিবার। ছেলের কথা বলে বার বার মূর্ছা যাচ্ছে। তনক চাকমার মৃত্যুতে প্রতিবেশীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া নেমে এসেছে।