শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজস্থলীতে মতবিনিময়


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:৩৮ এএম, ২০২১-১০-০৬

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজস্থলীতে মতবিনিময়

রাজস্থলী থানা পুলিশ এর উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে রাজস্থলী উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং উপজেলার  তিনটি পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায়  রাজস্থলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় রাজস্থলী, চন্দ্রঘোনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আবু ছালেহ রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান  উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি  সম্ভু নাথ বনিক,ধনরাম কর্মকার,  দীলিপ দাশ, প্রদীপ কর্মকার, সাংবাদিক আজগর আলী খান, প্রমুখ।

মতবিনিময় সভায় করোনাকালীন সময়ে সরকারী বিধিনিষেধ মেনে দূর্গা পুজা উদযাপনের জন্য রাজস্থলী, থানা পুলিশ এর পক্ষ হতে উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সহযোগিতা কামনা করা হয়।