কাপ্তাইয়ের ওয়াগ্গা মুরালী পাড়ায় উঠান বৈঠক


কাপ্তাই প্রতিনিধি    |    ০৩:০৪ পিএম, ২০২১-১০-০৫

কাপ্তাইয়ের ওয়াগ্গা মুরালী পাড়ায় উঠান বৈঠক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়য়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য কেন্দ্র কাপ্তাইয়ের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের পশ্চিম মুরালী পাড়া বৌদ্ধ বিহার মাঠ এবং পূর্ব মুরালী পাড়ায় পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টা ও সকাল ১১টায় অনুষ্ঠিত উভয়ই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

এসময় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে করোনা সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য অংচাপ্রু মারমা, এলাকার ভারপ্রাপ্ত কার্বারী চাই সুইউ মারমা। উঠান বৈঠকে এলাকার ১শ জন মহিলা অংশ নেয়।