কাপ্তাই সেনা জোনের অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ


ঝুলন দত্ত    |    ০৪:২৫ পিএম, ২০২১-১০-০৩

কাপ্তাই সেনা জোনের অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার(২অক্টোবর) সকাল ১০টা কাপ্তাই সেনা জোন দপ্তরে ৫ টি অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ করেন সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ পিএসসি। বিদ্যানন্দ সংগৃহীত যাকাত ফান্ডের অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী উপস্থিত ছিলেন।

এই সময় অধিনায়ক বলেন, এই সেলাই মেশিন সঠিক ভাবে ব্যবহার করে আপনারা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন।