বজ্রপাতে ছাত্রীর মৃত্যু!


লংগদু প্রতিনিধি    |    ০৯:০৫ পিএম, ২০২১-১০-০২

বজ্রপাতে ছাত্রীর মৃত্যু!

লংগদু উপজেলায় বজ্রপাতে মাদরাসার এক শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ভারী বৃষ্ঠিসহ বজ্রপাতে নিহত হয় কবিতা আকতার  (১০) নামে এক মাদরাসা ছাত্রীর।

কবিতা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শির্ক্ষাথী ছিল। সে উপজেলার ০৬ নং মাইনীমুখ ইনিয়নের ০৫নং ব্লক নতুন পাড়ায় নানী জরিনা বেগমের বাসায় থাকতো।কবিতার পিতা আনসার বাহিনীতে র্কমরত বলে জানায় তার নানী।

প্রত্যক্ষর্দশী নানী বলেন,দুপুরবেলা মাদরাসা থেকে  আসে।আসার কিছুক্ষন পরেই বৃষ্ঠি শুরু হলে গোসল করার কথা বলে সে উঠানে যায়,এ সময় আমি বারান্দায় ছিলাম।

হঠাৎ বিকট শব্দের সাথে আলোর জলকানী দেখতে পেলাম।পরে কবিতার দিকে তাকিয়ে দেখি সে মাটিতে পরে আছে। দ্রূত তাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে যাই।

হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।