নানিয়ারচরে করোনা টিকার কেন্দ্র পরিদর্শন করলেন রাঙামাটির ডিসি


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩২ পিএম, ২০২১-০৯-২৮

নানিয়ারচরে করোনা টিকার কেন্দ্র পরিদর্শন করলেন রাঙামাটির ডিসি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে নানিয়ারচরে করোনার গণটিকার কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটির ডিসি। 

মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভুঁইয়াদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রম পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। 

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, স্বাস্থ্যসেবাকর্মী ও স্বেচ্ছাসেবীসহ আইন-শৃঙখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের হেলথ ইন্সট্রাকটর ডা. কিরণ ধর চাকমা জানান, নানিয়ারচরে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ৪টি ইউনিয়নে চারটি কেন্দ্রে ৪হাজার বাসিন্দাকে করোনার টিকা দেওয়া হবে।