পর্যটন দিবস উপলক্ষে নানিয়ারচরে উপজেলা প্রশাসনের র‍্যালী


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০০ পিএম, ২০২১-০৯-২৭

পর্যটন দিবস উপলক্ষে নানিয়ারচরে উপজেলা প্রশাসনের র‍্যালী

"অন্তর্ভূক্তিমূলক প্রবিদ্ধিতে পর্যটন" এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে বিশ্ব পর্যটন দিবস ২০২১ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে বিশ্ব পর্যটন দিবস ঘিরে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এই র‍্যালী অনুষ্ঠিত হয়। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী প্রতিবেদক কে বলেন, নানিয়ারচর অসম্ভব সুন্দর একটি উপজেলা। এই উপজেলায় রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধীস্থল। রয়েছে নয়নাভিরাম নানিয়ারচর সেতু ও দৃষ্টিনন্দন সারি সারি আনারসের বাগান। যা দেখলেই প্রতিটা দর্শনার্থীর মন ভরে যাবে। 

র‍্যালীতে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাকটর সরওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।